বাসস
  ০১ মার্চ ২০২৬, ১৯:২১

বরগুনায় পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

বরগুনা, ১ মার্চ ২০২৬ (বাসস): বরগুনা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক তাছলিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

পানি উন্নয়ন বোর্ড, এলজি ইডি, মৎস্য বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ এ সভায় উপস্থিত ছিলেন।

সভায় জেলায় খাল, নদী-নালা খনন, পুন: খনন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা গ্রহণ করা হয়।