বাসস
  ০১ মার্চ ২০২৬, ১৯:০৬

মুন্সীগঞ্জে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ, ১ মাচর্, ২০২৬ (বাসস): জেলায় আজ মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট চারহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার সদর উপজেলার হাটলক্ষিগঞ্জ এলাকায় বিভিন্ন ফলের আড়তে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে বিসমিল্লাহ ফলের আড়তের মালিক আফজাল হোসেনকে দুইহাজার টাকা এবং বিসমিল্লাহ বানিজ্যালয়ের মালিক মো. শাহীনকে দুইহাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।