বাসস
  ০১ মার্চ ২০২৬, ১৭:৫৭

বরিশালে সংবাদপত্র কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ছবি : বাসস

বরিশালে সংবাদপত্র কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বরিশাল, ১ মার্চ, ২০২৬ (বাসস) : বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সদস্যদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবের হল রুমে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এ ইফতার সামগ্রী বিতরণ করেন।

বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, বরিশাল সম্পাদক ও প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক এম লোকমান হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর শাখার সভাপতি মাস্টার মিজানুর রহমান, বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের মাহমুদুল হাসান কামাল, সাধারণ সম্পাদক আহমেদ রিপন এবং সহ-সভাপতি মো. আব্দুল হক মানিক।

অনুষ্ঠান শেষে সংগঠনের ৭০ জন সদস্যের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।