বাসস
  ০১ মার্চ ২০২৬, ১৬:১৭

নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

ছবি : বাসস

নওগাঁ, ১ মাচর্, ২০২৬ (বাসস) : জেলার ধামইরহাট উপজেলায় শিশু সুরক্ষা নিশ্চিতকরণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন-এর আয়োজনে আজ রোববার সকালে এপি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় শিশু সুরক্ষার বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এ বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ওয়ার্ল্ড ভিশনের চলতি বছরের কার্যাবলী বিস্তারিত আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা জোরদার করতে গঠনমূলক মতামত প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কার্যনির্বাহী সদস্য নুর সাইদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক সরদার, সাধারণ সম্পাদক আবু মুসা স্বপন, ধামইরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, নুরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক রেজুয়ান আলম প্রমুখ।

এছাড়াও ওয়ার্ল্ড ভিশনের পক্ষে উপস্থিত ছিলেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মামুনুর রশিদ ও সন্তোষ মিত্র, জুনিয়র প্রোগ্রাম অফিসার সারামিতা হালদার, স্পন্সরশিপ ও শিশু সুরক্ষা অফিসার লিউনিডাস বৈদ্য এবং সিস্টেম সাপোর্ট অফিসার এলভিনা হাঁসদা প্রমুখ। 

সভায় শিশু সুরক্ষা কার্যক্রমের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ গ্রহণে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় এবং একাত্ম প্রকাশ করা হয়।