বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯

লালমনিরহাট সীমান্তে মাদক জব্দ 

লালমনিরহাট, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় কালীগঞ্জ উপজেলার সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানকালে চারকেজি ভারতীয় গাঁজা ও ১৮০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত শনিবার রাত ১টা ২০ মিনিটে বুড়িরহাট বিওপির আওতাধীন তেতুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট বিওপির আওতাধীন তেতুলতলা সীমান্ত এলাকায় টহল চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাদের ধাওয়া দিলে তারা বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে চলে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারকেজি ভারতীয় গাঁজা ও ১৮০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৮৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।