শিরোনাম

ফেনী, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে নামার পর ভেতরে জমে থাকা অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়।
আজ শনিবার দুপুরে সোনাগাজী পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা হলেন মো.সজিব (২২) ও মো.আরাফাত(২১)। তারা একই উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।