শিরোনাম

মুন্সীগঞ্জ ২৮ ফেব্রুয়ারি,২০২৬ (বাসস) : জেলার সদর থানা পুলিশ অস্ত্র গুলি সহ মো. আসিব হাওলাদার ( ১৯ ) নামক এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মো. আসিব হাওলাদার ভোলা জেলার চরফ্যাশন থানার হাজারীগঞ্জের মো. তৌহিদ হাওলাদারের ছেলে। মো. আসিব হাওলাদার বর্তমানে সদর থানার নাহাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত আড়াইটায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া এলাকায় বাবু মুন্সীর বাড়িতে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবু মুন্সী পালিয়ে যায়।এসময় সন্দেহজনক ভাবে মো. আসিব হাওলাদাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উত্তর নাহাপাড়ার খালেক শেখের পুকুর পাড়ে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ১ রাউন্ড গুলি সহ ১ টি পিস্তল এবং ১ টি চাকু উদ্ধার করা হয়।
দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত মো. আসিব হাওলাদারের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।