শিরোনাম

হবিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় জেলার ৬ হাজার রোজদার মানুুষকে একসঙ্গে ইফতার করানো হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে ইফতারের আয়োজন করেন হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
জেলায় এই প্রথম কোনো জনপ্রতিনিধির উদ্যোগে বিশাল ঈদগাঁ ময়দানে এত বড় পরিসরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরা কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মাহফিলে অংশ গ্রহন করেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর এ্যাড.আমিনুল ইসলাম। এছাড়াও বিএনপি, তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জোটের নেতৃবৃন্দ, আইনজীবি, সাংবাদিক, খতিব-ইমাম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুুষ।