শিরোনাম

নরসিংদী, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় ধর্ষণ মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নুরা ভারতে পালানোর চেষ্টা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ভারতে পালানোর পরিকল্পনা করেছিলেন। নুরা (২৮) দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এবং সদর সার্কেল অফিসার আনোয়ার হোসেন শামীম বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে। মামলায় উল্লেখিত ৯ আসামির মধ্যে পুলিশ এখন পর্যন্ত ৭জনকে গ্রেপ্তার করেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেছেন, ‘গ্রেপ্তারকৃত ৭জনের মধ্যে ৪জন ধর্ষণের সাথে সরাসরি জড়িত ছিলেন। বাকি ৩ জন স্থানীয় সালিশের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টায় জড়িত ছিলেন।’
এরআগে বৃহস্পতিবার ভুক্তভোগীর মা ফাহিমা বেগম নুর মোহাম্মদ ওরফে নূরাকে প্রধান আসামি করে ৯জনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।