শিরোনাম

শরীয়তপুর, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের নাজিমপুর গ্রামে ইরি ব্লকের ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ স্থাপন করে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছেন রিপন মাদবর (৪৫)। তিনি স্থানীয় মৃত মোসলেম মাদবরের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে রিপন মাদবর ইঁদুর মারার জন্য তার বাড়ির পাশে নাজিরপুর মসজিদের পূর্ব দিকে ধানক্ষেতে যাবার কথা বলে বাসা থেকে বের হন। গভীর রাত পর্যন্ত তিনি বাসায় না ফেরায় তার স্বজনরা এদিক-সেদিক খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে রাত তিনটার দিকে মৃত অবস্থায় তাকে ধান খেতে পাওয়া যায়। এ সময় তাকে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় মৃত পাওয়া গেছে।
এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ বি এম রাশিদুল বারী মুঠোফোনে বাসস’কে জানান, রিপন মাদবর নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে পরে নিজেই মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। লাশের পোস্টমর্টেম করার পর বুঝা যাবে আসল ঘটনা। আপাতত এই ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।