শিরোনাম

বগুড়া, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার কাহালু উপজেলায় নাইট কোচের ধাক্কায় হরিশ চন্দ্র প্রামানিক (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত সোয়া ২টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার পাগলাপীর মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হরিশ চন্দ্র প্রামানিক জেলার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের শ্রী হরেন চন্দ্র প্রামানিকের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
এ বিষয়ে কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সবুজ হোসেন জানান, বৃহস্পবিার দিবাগত শুক্রবার রাতে বাড়ি থেকে অন্যদের সাথে পাগলাপীর এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন হরিশ চন্দ্র প্রামানিক। পথিমধ্যে একটি দ্রুতগতির নাইট কোচ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই হরিশ চন্দ্র মারা যান এবং অপর দুইজন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।