শিরোনাম

জয়পুরহাট, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, স্থানীয় সরকারের বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, সহ-সভাপতি এস এম শামস মতিনসহ জয়পুরহাট চেম্বার অব কমার্সের পরিচালকরা ও সদস্যরা। ইফতারের পূর্বে দেশ ও জনগণের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।