বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৫

জবির জার্নাল অব বিজনেস স্টাডিজ-এর ত্রয়োদশ ভলিয়মের মোড়ক উন্মোচন

জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব বিজনেস স্টাডিজ-এর ত্রয়োদশ ভলিয়মের মোড়ক উন্মোচন। ছবি: বাসস

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব বিজনেস স্টাডিজ-এর ত্রয়োদশ ভলিয়মের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন জার্নালটির ত্রয়োদশ ভলিয়মের (২য় সংখ্যা) মোড়ক উন্মোচন করেন। জার্নালটির এবারের ভলিয়মের দ্বিতীয় সংখ্যায় মোট ১৬টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এ সময় জার্নালটির প্রধান সম্পাদক ও বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং বর্তমান ডিন অধ্যাপক ড. মোহা. আলী নূর ও সম্পাদনা কমিটির সহযোগী সম্পাদক ও সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।