বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৫

রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

ছবি : বাসস

রাজশাহী, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ জনগণকে কোনো হয়রানি ছাড়াই তাদের প্রত্যাশিত সেবা অবিলম্বে পাওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। 

এছাড়া এলাকায় চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধ যাতে বৃদ্ধি না পাই সেদিকে নজর রাখার নির্দেশনা দেওয়া হয়। গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা ও থানা এলাকার আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। ভালো কাজে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

সভায় উপস্থিত সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জনের নির্দেশও দেওয়া হয়।