বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪

ফরিদপুরে চৌধুরী নায়াব এমপির সাথে শিক্ষকদের মতবিনিময় 

ছবি: বাসস

ফরিদপুর, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ফরিদপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-এর সঙ্গে স্থানীয় বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের কমলাপুর এলাকায় তার বাসভবন  ময়েজ মঞ্জিলে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সারদা সুন্দরী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ, আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ফরিদপুর সদর উপজেলার বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সমূহের উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তারা শিক্ষকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধার ঘাটতি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, বিএনপি সবসময় শিক্ষকদের কল্যাণ ও ভাগ্যোন্নয়নে কাজ করে এসেছে। তারা শিক্ষকদের বিদ্যমান সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে বলে অনুষ্ঠান থেকে প্রত্যাশা করেন।