শিরোনাম

ফরিদপুর, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাসের শতাব্দী ভবনে গতকাল বুধবার বিকেলে ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. আব্দুল হালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর এম.এম. শাহিনুর রহমান, পরিচালক, পরিদর্শক ও নিরীক্ষা অধিদপ্তর, ঢাকা; একে কিবরিয়া স্বপন, সদস্য সচিব, জেলা বিএনপি, ফরিদপুর; শাহরিয়ার হোসেন শিথিল, সদস্য সচিব, জেলা স্বেচ্ছাসেবক দল, ফরিদপুর; এবং প্রফেসর মো. ওবায়দুর রহমান, উপাধ্যক্ষ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। এছাড়া কলেজের সকল বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।