বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫০

নোংরা পরিবেশে ইফতারি তৈরি, চট্টগ্রামে দুই হোটেলকে জরিমানা 

চট্টগ্রাম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি ও বিক্রি করার দায়ে দুই হোটেলকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) নগরের পাঠানটুলী চৌমুহনী মোড় এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি, খাবারে ক্ষতিকর টেস্টিং সল্ট ব্যবহার করা ও রাস্তা দখল করে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে ইফতারি বিক্রি করার অপরাধে পাঠানটুলী চৌমুহনী মোড়ের হানিফ হোটেলকে ১০ হাজার টাকা ও মাওলানা হোটেল এন্ড বিরিয়ানি হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।