বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪২

কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ 

ছবি : বাসস

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম। 

মন্ত্রীর নিজ বাসভবনে গতকাল সোমবার সাক্ষাৎকালে উপাচার্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘কৃষক কার্ড’ কার্যক্রমসহ বর্তমান সরকারের কৃষিবান্ধব বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। 

কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা সহজেই সরকারি ভর্তুকি, প্রণোদনা ও আর্থিক সহায়তা গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা। এছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উপাচার্য এ সময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি চর ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথা মন্ত্রীকে জানান। মন্ত্রী এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের জন্য উপাচার্যকে নির্দেশনা প্রদান করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।