বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৮

নারায়ণগঞ্জে ভেজাল শিশু খাদ্য তৈরির দায়ে জরিমানা 

নারায়ণগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার ফতুল্লা উপজেলায় আজ ভেজাল ও নকল শিশু খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লা উপজেলার দেলপাড়া এলাকায় র‌্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানকালে এ জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, লাবনী কনজুমার ফুড কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে দেখা যায় কারখানায় উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এ ছাড়া প্রস্তুতকৃত জুসের বোতলে ফুড-গ্রেড মান নিশ্চিত করা হয়নি। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।