বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৪

চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলা সদরে আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানকালে এ জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানকালে ওজনে কম দেওয়ায় আজমেরী লাচ্ছা সেমাই কারখানার মালিককে ১০ হাজার টাকা এবং মূল্যতালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সহদেব চন্দ্র সাহাকে দুইহাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অবৈধভাবে একটি কোম্পানির আটা-ময়দার বস্তা ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্য দ্রব্য বিক্রয়ের অপরাধে জনতা ফুড প্রোডাক্ট -এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।