শিরোনাম

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়-এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এমমিউজ শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সংশোধিত সময়সূচী অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।
এছাড়া ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ ৪ মার্চ এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ সময় ৫ মার্চ নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর ২৩ ডিসেম্বর প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।