বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ে তিন সচিব সংযুক্ত 

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): সরকার আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে তিনজন সচিবকে সংযুক্ত করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এই সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন বলা হয়, ধর্ম বিষয়ক সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।