বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

অমর একুশে বইমেলার প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন আগামীকাল

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ‘অমর একুশে বইমেলা-২০২৬’-এর সার্বিক প্রস্তুতি বিষয়ে আগামীকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটি সদস্য সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার দুপুর ২ টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম অমর একুশে বইমেলা-২০২৬ এর বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।