শিরোনাম

নাটোর, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি সংসদীয় আসনে ২৭ প্রার্থীর মধ্যে ১৮ জন প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন।
এসব আসনে বিএনপির চারজন ও জামায়াতে ইসলামীর তিনজন এবং স্বতন্ত্র দুই প্রার্থী ছাড়া বাকি সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, নাটোর-১ আসনে ভোট দিয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৪০৯ জন। এই আসনে জামানত রক্ষায় প্রয়োজন ৩৪ হাজার ৩০১টি ভোট। এই আসনে জামানত হারানো সাত প্রার্থী হচ্ছেন- জাতীয় পার্টির প্রার্থী সাহেদ আলী জিন্নাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহিল বাকী, গণঅধিকার পরিষদের মেহেদী হাসান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আনছার আলী, গনসংহতি আন্দোলন সেন্টু আলী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইয়াসির আরশাদ, মোয়াজ্জেম হোসেন।
নাটোর-২ আসনে মোট ভোট পড়েছে তিন লাখ ৫ হাজার ৩৫০। জামানত রক্ষায় ৩৮ হাজার ১৬৯ ভোট না পাওয়ায় জামানত হারানো চার প্রার্থী হচ্ছেন- জাতীয় পার্টির রকিব উদ্দিন কমল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী সিদ্দিকী, গনসংহতি আন্দোলন প্রার্থী তাহামিদা ইসলাম তানিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ড. মো. নুরন্নবী মৃধা।
নাটোর-৩ (সিংড়া) আসনে ভোট পড়েছে দুই লাখ ৩৩ হাজার ৫৮১টি। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৯ হাজার ১৯৭ ভোট। এই আসনে জামানত হারানো চার প্রার্থী হচ্ছেন- জাতীয় নাগরিক পার্টির এস এম জার্জিস কাদির, জাতীয় পার্টির আশীক ইকবাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের খলিলুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে মোট ভোট পড়েছে তিন লাখ ১৯ হাজার ১৪১টি। জামানত রক্ষায় ন্যূনতম ৩৯ হাজার ৮৯২ ভোট প্রয়োজন। জামানত হারানো তিন প্রার্থী হচ্ছেন- জাতীয় পার্টির ইউসুফ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. এমদাদুল্লাহ্ এবং আমার বাংলাদেশ পার্টির মো. মোকছেদুল মোমিন।