শিরোনাম

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তা জোরদারে রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়, গুরুত্বপূর্ণ এই এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করা এবং কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যে এ মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বার্তায় আরও বলা হয়, বিজিবি সদস্যরা এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করেছেন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।