বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

ছবি : বাসস

খাগড়াছড়ি, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার  রাত সাড়ে ৯টায় রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

জানা যায়, রাজধানীর একটি বাসা থেকে খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

রফিকুল আলমের বিরুদ্ধে খাগড়াছড়ির বিভিন্ন থানায় ৪৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। ৫ আগস্ট পরবর্তীতে তিনি চট্টগ্রাম ও ঢাকায় অবস্থান করছিলেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার মামলার বিষয়ে নিশ্চিত করে বলেন, ঢাকার ভাটারা থানা রফিকুল আলমকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খাগড়াছড়ি নিয়ে আসা হবে।