বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া কমিশনের জন্য আরও চারজন কমিশনার নিয়োগ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’ এর ধারা ৬ এর উপ-ধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি, বাছাই কমিটির সুপারিশক্রমে তাদের নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক দুই সদস্য মো. নূর খান ও নাবিলা ইদ্রিসকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাকি দুজন কমিশনার হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আসাদুজ্জামান নূর।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।