বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩২

রাজস্থলীতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ

রাঙ্গামাটি, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের সমর্থনে জেলার রাজস্থলীর বিভিন্ন এলাকায়  গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব:) মনিষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

এ সময় দীপেন দেওয়ান বলেন, বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের উন্নয়নের পাশাপাশি গরীব-দুঃখী মানুষের আর্তসামাজিক উন্নয়নে কাজ করবে।

এ জন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।