শিরোনাম

রাঙ্গামাটি, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পারলৌকিক সদগতি কামনায় জেলার রাজবনবিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার সকাল ৯টায় রাজবন বিহারে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।
রাজবন বিহারের শ্রমৎ মহাস্থবির জ্ঞানপ্রিয় ভান্তের উপস্থিতিতে পরলৈকিক বেগম খালেদা জিয়ার সদগতি কামনায় বৌদ্ধমূর্তি দান,সংঘদান,অষ্ট পরিস্কার দান সহ নানাবিধ দান করা হয়।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা,সাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমা রিংকু, জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরন চাকমা,সাধারণ সম্পাদক সাদন বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা,খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বিল্টু চাকমা,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডেনিশ চাকমা সহ বিএনপির বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দীপেন দেওয়ানের ব্যক্তিগত উদ্যোগে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।