শিরোনাম

শরীয়তপুর, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শরীয়তপুরে মৎস্য উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. আহসান হাবিব রহমান খান, বিভাগীয় উপপরিচালক মো. সিরাজুল ইসলাম।
কর্মশালায় মাছ চাষ, উৎপাদন বাড়াতে করণীয়সহ সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা পর্যায়ের কর্মকর্তা, মৎস্য খামারি, জেলে প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।