বাসস
  ০৭ জানুয়ারি ২০২২, ২১:০৬
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২১:১২

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু

কুমিল্লা, ৭ জানুয়ারি ২০২২(বাসস) : জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আজ ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা সেবাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা সেবাদান কার্যক্রম উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার প্রমুখ।