
কুমিল্লা (দক্ষিণ), ১৯ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : ‘‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে একটি নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলার আন্দিকোট ইউনিয়নের জাড্ডা গ্রামে এ ক্লিনিকের উদ্বোধন করা হয়।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও কুমিল্লা-৩ মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন ।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: সিরাজুল ইসলাম মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সুমাইয়া মুমিন, ভাইস চেয়ারম্যান এ্যাড: আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলম, ক্লিনিকের জমিদাতা ইঞ্জিনিয়ার রাশেদুল হায়দার জুয়েল, আন্দিকোট ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার,
জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প হিসেবে এ জাড্ডা কমিউনিটি ক্লিনিকটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০২০-২১ অর্থবছরে নির্মাণ করেন। আজ থেকে উদ্বোধনের মাধ্যমে এখানে চিকিৎসা সেবা চালু হয়েছে।