বাসস
  ২৫ জুন ২০২৬, ১১:৫০

সংসদের অধিবেশন শুরু

সংসদ ভবন, ২৫ জুন, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৪ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।