শিরোনাম

সংসদ ভবন, ২৩ জুন, ২০২৬ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কার খাতে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি তদন্ত হচ্ছে।
তিনি আজ সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা জানান, ‘বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কারের কর্মসূচির নামে টিআর, কাবিটা ও কাবিখা বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হচ্ছে।
অভিযোগ প্রমাণিত হলে যথাযথ কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।’