বাসস
  ১৪ জুন ২০২৬, ১৮:২০

শিক্ষার্থীদের পুষ্টিহীনতা দূরীকরণে ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং চলমান রয়েছে : মন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

সংসদ ভবন, ১৪ জুন, ২০২৬ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে 'সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি' শীর্ষক প্রকল্পটি দেশের ১৫০টি উপজেলায় চলমান রয়েছে।

তিনি আজ সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আব্দুল্লাহ আল আমিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, স্কুল ফিডিং কার্যক্রমের দুর্নীতি রোধকল্পে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ কার্যক্রম সম্প্রসারণে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশের অবশিষ্ট উপজেলায় 'সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি' শীর্ষক প্রস্তাবিত প্রকল্প চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।