শিরোনাম

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৬২ কোটি টাকা বরাদ্দ ছিল।
আজ জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বড় বাজেট ঘোষণা হয়েছে।