শিরোনাম

সংসদ ভবন, ৭ জুন, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আজ প্রথম বৈঠক চলছে। অধিবেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
আজ বোরবার বিকেল ৩ টায় শোকপ্রস্তাবের মধ্য দিয়ে চলতি অধিবেশন শুরু হয়।
এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। বর্তমান সংসদে এটি দ্বিতীয় অধিবেশন।