শিরোনাম

সংসদ ভবন, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস): যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ইউনিয়নভিত্তিক একটি ভাল মানের খেলার মাঠ নির্মাণের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে।
তিনি আজ সংসদে টাঙ্গাইল-৬ আসনের সরকারি দলের সদস্য মো. রবিউল আওয়ালের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ইউনিয়ন-ভিত্তিক একটি ভাল মানের মাঠ নির্মাণের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে।'
তিনি বলেন, 'সংসদ সদস্যের নির্বাচনী এলাকার ডুবাইল ইউনিয়নের খেলার মাঠটির উন্নয়নে একটি বিস্তারিত পরিকল্পনা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’