বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ২২:০০

সংসদের অধিবেশন বুধবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

সংসদ ভবন, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল ২২ এপ্রিল বুধবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।