বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৭:০১

সরকারি দলের সংসদীয় সভা আগামীকাল

ফাইল ছবি

সংসদ ভবন, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : আগামীকাল সোমবার দুপুর আড়াইটায় সরকারি দলের সংসদীয় সভা হবে।

জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে (পশ্চিম ব্লক, লেভেল ৯, কক্ষ নম্বর ৯৩২) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সরকার দলীয় সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।