বাসস
  ১৩ জুন ২০২৬, ১১:৩০

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস ৯,২০১ জন

ফাইল ছবি

ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় ৯ হাজার ২০১ জন আইনের শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ঢাকার বিভিন্ন কেন্দ্রে গতকাল শুক্রবার ১০০ নম্বরের এ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এমসিকিউ, লিখিত ও মৌখিক- এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পান।

এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন।