বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬

সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জুলাইয়ে সেউতায় অভিবাসীদের ঢল নামানোর পেছনে মরক্কোর পরিকল্পনা ছিল এমন কোনো ‘জোরালো প্রমাণ’ নেই বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

এর আগে পুলিশের এক প্রতিবেদনে মরক্কোর নিরাপত্তা বাহিনীর একাধিক ব্যর্থতার বিষয় উঠে আসে।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সানচেজ পার্লামেন্টে বলেন, ‘কোনো বিচারিক বা পুলিশি প্রতিষ্ঠান, কূটনৈতিক পরিষেবা, ইউরোপীয় কমিশন কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থা স্পেন সরকারকে মরক্কো এই ঘটনার পরিকল্পনা করার বা তা বাস্তবায়ন করার এমন কোনো জোরালো প্রমাণ দেয়নি।