শিরোনাম

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস): সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সোমবার জানিয়েছে, ইরান থেকে আসা একটি ড্রোন তাদের আঞ্চলিক জলসীমার ওপর শনাক্ত হওয়ার পর সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে তেহরান উপসাগরীয় দেশটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘ইরান থেকে এগিয়ে আসা একটি ড্রোন দেশের আঞ্চলিক জলসীমার ওপর শনাক্ত হওয়ার পর ইউএইর বিমানবাহিনী সেটি প্রতিহতের ব্যবস্থা নিয়েছে।’