শিরোনাম

ঢাকা, ২১ আগস্ট, ২০২৬ (বাসস) : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনের বেশি মানুষ মারা গেছে।জাতিসংঘের জ্যেষ্ঠ ইবোলা সমন্বয়ক জুলিয়েন হারনেইস শুক্রবার জানিয়েছেন, এ প্রাদুর্ভাব আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ডিআর কঙ্গোর বুনিয়া থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জুলিয়েন হারনেইস বলেন, ১৫ মে ঘোষিত এই প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা এখন ২ হাজার ৫০০-এর বেশি। তিনি বলেন, এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।