বাসস
  ১৪ আগস্ট ২০২৬, ১০:৪২

যুক্তরাজ্যের উপনির্বাচন: ভোট গণনা শেষ হওয়ার আগেই জয়ের দাবি ফারাজের

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস) : যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী নেতা নাইজেল ফারাজ শুক্রবার ভোরে ক্ল্যাকটনের উপনির্বাচনের ভোট গণনা চলাকালেই নিজেকে জয়ী ঘোষণা করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এ সময় এসেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘রায় হয়ে গেছে এবং এটি একটি বড় জয়। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে আমরা যত ভোট পেয়েছিলাম, এবার তার চেয়েও অনেক বেশি ভোট পেয়েছি।’ 

অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সরাসরি সম্প্রচার করা হয়।