বাসস
  ১০ আগস্ট ২০২৬, ১০:৪৬

কানাডায় দাবানলে এক নারী নিহত

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) :  কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ভয়াবহ দাবানল থেকে বাঁচতে বাড়ি ছাড়ার সময় ৮০ বছর বয়সী এক নারী মারা গেছেন। স্থানীয় সময় রোববার রাতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটিতে শুক্রবার ওকানাগান লেকের কাছে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।