শিরোনাম

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): পাকিস্তানের বৃহত্তম শহর করাচির একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার স্থানীয় সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
করাচি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি বলেন, ‘৬৭টি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’
মুখপাত্র আরও জানান, এই ঘটনায় মৃতদের পরিচয় নিশ্চিত করতে বর্তমানে ডিএনএ পরীক্ষার কাজ চলছে।