বাসস
  ১১ জানুয়ারি ২০২২, ১৮:০৬

বাসস দেশ-২১ : লক্ষ্মীপুরে আর্সেনিক ঝুঁকি বিষয়ক কর্মশালা

বাসস দেশ-২১
লক্ষ্মীপুর- কর্মশালা
লক্ষ্মীপুরে আর্সেনিক ঝুঁকি বিষয়ক কর্মশালা
লক্ষ্মীপুর, ১১ জানুয়ারি ২০২২ (বাসস): জেলায় আজ ‘পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প’ বাস্তবায়ন বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলী ফাতেমা-তুজ-জোহরার সঞ্চালনায় এ কর্মশালায় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, জেন্ডার এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮০০/-এমকে