
বাসস দেশ-১৯
ফেনী-বেদে পল্লী
ফেনীতে বেদেপল্লীতে মাদক বিরোধী উদ্বুদ্ধকরণসভা
ফেনী, ১১ জানুয়ারি ২০২২ (বাসস): জেলা সদরে আজ লালপোলের বেদেপল্লীতে মাদক বিরোধী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের সহকারি পরিচালক আবদুল হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৩০/-এমকে