বাসস
  ১১ জানুয়ারি ২০২২, ১৩:৫৪

বাসস দেশ-১০ : বিভিন্ন বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে 

বাসস দেশ-১০
আবহাওয়া-পূর্বাভাস
বিভিন্ন বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে 
ঢাকা, ১১ জানুয়ারি, ২০২২ (বাসস) : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। 
এ ছাড়া দেশের অন্যত্র মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 
আবহাওয়া অফিস জানায়, তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 
আজ ঢাকায় সর্বনি¤œ তাপমাত্রা ১৭ দশমিক ৩, ময়মনসিংহে ১৬ দশমিক ২, চট্টগ্রামে ১৭ দশমিক ২, সিলেটে ১৫ দশমিক ৮, রাজশাহী ১৬ দশমিক ৩, রংপুরে ১৩ দশমিক ০, খুলনায় ১৬ দশমিক ৫ এবং বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 
পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে ।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। 
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৪ মিনিটে ।
বাসস/সবি/এফএইচ/১৩৫০/-আসাচৌ